১৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিগগিরই রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বরগুনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা জনগণের কাছে অনুরোধ করবো আগামীতে জনপ্রতিনিধি নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন।
তিনি বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরাসহ অন্যরা।
পরে ১শ’ জনকে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এছাড়া শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রাজাকারের তালিকা/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply