২৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের লখনৌতে মাঝরাতে ছাত্রীদের হোস্টেলে ঢুকে পড়ল একটি চিতাবাঘ। বাঘটিকে তাড়াতে গিয়ে এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার মধ্যরাতে লখনৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে ওই ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
পরে চিতাবাঘটিকে ধরতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও সোমবার সকাল পর্যন্ত এটির নাগাল পাওয়া যায়নি।
এর আগে গত দুই দিন ধরেই লখনৌয়ের রাস্তায় বাঘটি ঘুরে বেড়াচ্ছিল বলে জানা গেছে। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম তার ছবি ধরা পড়ে।
তার পর থেকে লখনৌয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় বারবার দেখা গেছে চিতাবাঘটিকে। যদিও এটিকে ধরার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে চিতাবাঘের আক্রমণের ভয়ে বড়দিনের উৎসবের মধ্যেও বাধ্য হয়েই ঘরবন্দি ছিলেন নবাবনগরীর বাসিন্দারা।
আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে ‘বাঘ’ তাড়াতে কেউ বাড়ির ভেতরেই তারস্বরে গান বাজিয়েছেন। কেউ আবার গলা ছেড়ে পড়েছেন হনুমান চালিসা।
চিতাবাঘ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply