২৮ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
মঙ্গলবার সকালে বিসিসিআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর: এনডিটিভি।
৪৯ বছর বয়সি সৌরভের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ ধরা পড়ে। এর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ বর্তমানে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে চিকিৎসাধীন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে এই বছরের শুরুতে তাকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হৃদরোগের সমস্যা দেখা দেয়ায় তার এনজিওপ্লাস্টি করা হয়।
সৌরভ গাঙ্গুলী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply