ভোট শুরুর আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরৈয়া ৮নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগের রাতে আজিজুল হক বাবুল নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। আনোয়ারা উপজেলায় বটতলী ইউনিয়নের পূর্ব বরিয়া গ্রাম ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল হক বাবুল তালা মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ বলেন, আজিজুল হক বাবুল তালা মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরু আগের রাতেই নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ইউপি নির্বাচন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ