ফেডারেশন কাপে আবারও চ্যাম্পিয়ন আবাহনী

৯ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। দুই মৌসুম পর প্রতিযোগিতাটির শিরোপা ফিরে পেল ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচের প্রথমার্ধের অন্তিম সময়ে রাকিব হোসেনের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় কলিনদ্রেসের কাছে। বক্সের মাথা থেকে বাঁ পায়ের প্লেসিং শটে রহমতগঞ্জের জাল কাঁপান তিনি।

৬৪ মিনিটে কলিনদ্রেসের পাস খুঁজে নেয় নুরুল নাঈম ফয়সালকে। তার শট রহমতগঞ্জের গোলকিপার রাকিবুল হাসান তুষার ফিষ্ট করলেও চলে যায় বক্সের মধ্যে দাঁড়ানো রাকিবের কাছে। ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে গোল করেন তিনি। আবাহনী এগিয়ে যায় ২-০ গোলে।

দ্বিতীয় গোল হজম করলেও হাল ছাড়েনি রহমতগঞ্জ। পাঁচ মিনিট পর ফিলিপ আদজাহ এক গোল পরিশোধ করলে জমে ওঠে ম্যাচ (২-১)। তবে এবার আর সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি রহমতগঞ্জ।

ফুটবল/এসকেএম 

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *