ময়মনসিংহে ট্রাক চাপায় তিনজন নিহত

১৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, ময়মনসিংহ): ময়মনসিংহ শহরতলির চায়না মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ২৫ বছর বয়সী বাবু, ১৮ বছর বয়সী ইয়াসিন ও ৩০ বছর বয়সী রিপন। তাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালীরবাজার এলাকায়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সন্ধ্যায় তিনজন একটি মোটরসাইকেলে চড়ে শম্ভুগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। এসময় চায়না মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বাবু ও ইয়াসিন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় অপর আরোহী রিপনের।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শাহ কামাল আকন্দ।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *