ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

১৭ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): আবারও করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য সম্প্রতি করোনা পরীক্ষা করান বর্ষীয়ান এ অভিনেতা। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। পর দিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূরের শারীরিক পরিস্থিতি ভালো। ভয়ের কিছু নেই এর পরও ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেই সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কয়েকদিন চিকিৎসা শেষ করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।

আসাদুজ্জামান নূর/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ