১৭ ফেব্রুয়ার ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ে গাছ থেকে মোহাম্মদ নাজিম নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার তিন নম্বর মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনি থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের অজান্তে বাড়ির পাশে পাহাড়ে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিএনজি অটোরিকশাচালক নাজিম। গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লাশটি উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আকরামুল হক জানান, বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিবাহ করেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্তে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply