ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাবেক ক্রিকেটারের

২৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাহবুবার রহমান লিটন নামে সাবেক এক ক্রিকেটার নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩২ বছর বয়সী মাহবুবার রহমান লিটন বগুড়া জেলা লিগে খেলতেন। এছাড়া অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ বয়সভিত্তিক টিমে উইকেট কিপার ও ব্যাটসম্যান ছিলেন।

লিটন বগুড়া শহরের লতিফপুর কলোনির নুরুল আমিনের ছেলে। তিনি একটি মোবাইল ফোন কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

নিহতের বড়ভাই ফয়সাল জানান, লিটন সাবেক কৃতি ক্রিকেটার ছিলেন। মঙ্গলবার রাতে লিটন কাজ শেষে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি এলাকায় মহাসড়কে পৌঁছলে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লিটন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা লিটনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে মারা যান।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

সড়ক দুর্ঘটনা/ এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *