সড়কের পাশে পড়েছিল পুলিশ কর্মকর্তার লাশ

৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম নূর ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে পুলিশ কর্মকর্তা নূর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- কোনও গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ওসি কামরুল ইসলাম জানান, নিহত এসআইয়ের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে তিনি জেনেছেন, কয়েকদিন ধরে নূর ইসলাম ছুটিতে ছিলেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *