১৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর সামরিক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানান, হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এ হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন: কেঁপে উঠেছে কিয়েভ, নিহত ২
পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবিস্থত রিভনে শহর। লাগাতার রুশ আক্রমণের মুখে অনেক ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যেতে মূলত লভিভ রুট ব্যবহার করছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply