শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি

২০ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চের যাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনও ৩৩ জনের মতো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী কাগো জাহাজ এমভি রূপসী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

লঞ্চডুবি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *