পুকুরে ভাসছিল মাদ্রাসাছাত্রের লাশ

১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে আরিফুল নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ১৩ বছর বয়সী আরিফুর সদর উপজেলার আলীনগর এলাকার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্র।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছে না।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ