জো বাইডেনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

২১ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ জন মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। খবর: এএফপি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা দিয়ে পুতিন বলছেন, নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

এর আগে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। ওই সময় যুক্তরাজ্যের ১০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এর পাঁচ দিন পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও টেক জায়ান্ট মেটার প্রধান মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ ধরণের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার আওতায় এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েও।

যুদ্ধ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *