কমেছে চালের দাম

১ জুন ২০২২ (নিউজ ডেস্ক, দিনাজপুর): জেলার বিরামপুরে আড়তদাররা কৃষকের কাছ থেকে ধান কেনা বন্ধ করে দিয়েছেন। তবে মাত্র একজন আড়তদার আগের দিনের চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা কম দামে সীমিত আকারে ধান কিনেছেন। ফলে অন্য কৃষকরা তাদের অবিক্রিত ধান ফেরত নিয়ে গেছেন।

অন্যদিকে, বিরামপুর উপজেলার ইউএনও পরিমল কুমার সরকার মঙ্গলবার বিরামপুরের চাল আড়তে ভ্রাম্যমান আদাত পরিচালনা করেন। ফলে আজ বুধবার সকাল থেকেই আড়তদাররা সব ধরনের চাল কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কম দামে বিক্রি করেছেন।

আরও পড়ুন: ধান-চাল মজুতকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু

ধান চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের একাধিক টিম মাঠে রয়েছে। ফলে মিলার ও বড় ব্যবসায়ীরা ধান কেনা কমিয়ে দিয়েছেন। বিরামপুরের ২০টি আড়ত ধান কেনা বন্ধ করে দিয়েছে। শুধু সুমি ট্রেডার্স আজ সীমিত আকারে ধান কিনেছে।

বিরামপুর উপজেলার ইউএনও পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি আড়তকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

চালের দাম/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *