ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক, ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১৪ বছর বয়সী আবু সাঈদ, ১৩ বছর বয়সী শাওন মিয়া, ১৪ বছর বয়সী স্বাধীন। তারা সবাই বারুইগ্রাম কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ওই তিন কিশোর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতকর্তা ডাক্তার মামুনুর রশিদ মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *