তোসকিভকার দখলে নিয়েছে রুশ সেনারা

২১ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের তোসকিভকা গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা। এর মাধ্যমে সেভেরোদোনেৎস্কের আরও ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী।

মঙ্গলবার সেভেরোদোনেৎস্ক বিভাগের প্রধান রোমান ভ্লাসেনকো ইউক্রেনীয় টিভিকে জানান, আজকে, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তোসকিভকার পুরো দখল রাশিয়ার সেনাদের হাতে।

তিনি জানান, সেভেরোদোনেৎস্কে এখন তুমুল লড়াই হচ্ছে।

রুশ সেনাদের কাছে তোসকিভকার দখল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনও।

সিএনএনের কাছে রোমান ভ্লাসেনকো বলেছেন, সোমবার থেকে ইউক্রেনের কাছে আর তোসকিভকার দখল নেই।

তোসকিভকা গ্রামটি সেভেরোদোনেৎস্কের দক্ষিণ দিকে অবস্থিত। এ গ্রাম থেকে অগ্রসরমান রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল ইউক্রেনীয় সেনারা।

এটি ছিল যুদ্ধের সম্মুখভাগের গ্রাম। এখানে গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান নিয়েছিল ইউক্রেনের প্রতিরোধকারীরা। কিন্তু অবশেষে সেখান থেকে তাদের সরে যেতে হয়েছে।

অবশ্য তোসকিভকা গ্রামটি দখল করার কথা সোমবারই জানিয়েছিল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। মঙ্গলবার বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনের কর্মকর্তারা।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ