২৬ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়া। এরপর রাজধানী কিয়েভে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পর পর চারটি ভয়াবহ বিস্ফোণের শব্দ পাওয়া গেছে। খবর: এএফপি।
হামলার আধাঘণ্টা পর কিয়েভে সাইরেন বাজানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর মধ্য দিয়ে তিন সপ্তাহ বিরতির পর রুশ বাহিনী আবার নতুন করে কিয়েভে হামলা শুরু করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, শেভচেনকিভস্কি শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছি।
খবর পেয়ে দুটি ভবনে অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। সেখান থেকে বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছেন তারা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply