২৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের দক্ষিণ-পূ্র্ব মাইকোলাইভে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছেন রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।
এছাড়া রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানো হয়নি জানিয়ে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply