পদ্মাসেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা

২৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে যায়।

মঙ্গলবার শরীয়তপুর পরিবহনের একটি বাস এ দুর্ঘটনা ঘটায়।

জানা যায়, জাজিরা প্রান্তে পদ্মাসেতুর টোল প্লাজায় ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় টোল প্লাজার সামনে এসে ৩ নং বুথে টোল প্রদান করে রশিদ না নিয়েই বাসটি চলে যেতে চায়। রশিদ না নেয়ায় বুথের ব্যারিয়ার খোলা হয়নি। ফলে সেই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।

এতে ওই বেরিয়ারের নলবেরি বাঁকা হয়ে যায়। এসময় কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখেন। পরে বাস চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে বাসটি ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, টোল প্লাজায় কী যেন একটা ঘটনা ঘটেছে। তিনি এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।

পদ্মাসেতু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *