ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে

২৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা যতদিন আত্মসমর্পণ না করবে ততদিন দেশটিতে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ‘আজ সূর্যাস্তের আগেই’ এই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদের অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়।

তিনি বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনও সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না-সূচক জবাব দেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *