৯ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার সেনাবাহিনী তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তের দিকে জড়ো করছে। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনে লম্বা সময়ের জন্য বিশেষ সামরিক অভিযান চালাতেই রিজার্ভ সেনাদের নিয়ে আসছে রাশিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে টুইটে জানায়, রাশিয়ার ইনফ্রেনটারি ইউনিটের বিশাল একটি বহর তাদের মজুদ করা সামরিক গুদাম থেকে এমটি-এলবি সামরিক যান নিয়ে আসছে।
ট্যুইটে তারা আরও জানায়, পুরো দেশ থেকে রাশিয়া তাদের রিজার্ভ ফোর্সকে আনছে পরবর্তী সামরিক অভিযান চালানোর জন্য।
আরও পড়ুন: রাশিয়ার ৯টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply