১০ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের দোনেৎস্ক এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপে আরও ৩০ জন আটকা পড়ে আছেন।
শনিবার দোনেস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে এ কথা জানান। খবর: রয়টার্স।
গভর্নর জানান, শনিবার সন্ধ্যায় চাসিভ ইয়ার শহরের একটি ভবনে ওই হামলা চালানো হয়।
তিনি জানান, এখন পর্যন্ত ওই হামলায় ছয়জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। তার ধারণা এখনও অন্তত ৩০ জন ধ্বংসস্তুপে আটকা পড়ে আছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply