১৯ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): আইটেম গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ‘পুষ্পা’ সিনেমায় ও আন্তাভা শিরোনামের গান ঝড় তুলেছিল কোটি ভক্তের হৃদয়ে। মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।
আবার তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন তিনি। তবে তাতে আইটেম গানেও নাচবেন এ অভিনেত্রী।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দারাবাদে চলছে এই গানের শ্যুটিং। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ
সিনেমাটি পরিচালনা করছেন হরি ও হারিস। আগামী ২২ আগস্ট মুক্তি পাবে ‘যশোদ’।
সামান্থা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply