ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

৩০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় তাকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একইদিন রাতে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে একমাত্র আাসামি করে মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে তাকে আদালতে নেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসান চৌধুরী।

এর আগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন মীরসরাইয়ে পর্যটক বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১জনের মৃত্যু হয়। হতাহতরা হাটহাজারীর আমান বাজার এলাকায় অবস্থিত আর অ্যান্ড কোচিং সেন্টার থেকে মীরসরাইয়ে মাইক্রোবাসে করে বেড়াতে গিয়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *