৩১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে দিনব্যাপি কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
রোববার বিএসএমএমইউয়ের এ ব্লক অডিটোরিয়ামে হেপাটোলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট যৌথভাবে এই অনুষ্ঠানমালার আয়োজন করে।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় র্যালির মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। র্যালিটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ।
এসময় তিনি ভাইরাল হেপাটাইটিস বি ও সি নির্মূলে উদ্যোগি হওয়ায় বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই এসোসিয়েশনের প্রশংসা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারীয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, অধ্যাপক সেলিমুর রহমান ও ডাক্তার এম এ রহিম।
এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আইয়ুব আল মামুন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
আয়োজনের তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পালা গান ও পথ নাটক প্রদর্শিত হয়। অনুষ্ঠানের এই অংশের প্রধান অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি খায়রুল আলম।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহিনা রহমান, অধ্যাপক আব্দুল আজিজ, ডাক্তার আব্দুর রহিম, শেখ মোহাম্মদ নূর ই আলম ডিউ, ডাক্তার দুলাল চন্দ্র দাস, ডাক্তার জাহাঙ্গীর সরকার, ডাক্তার ফয়েজ আহমেদ খন্দকার ও ডাক্তার রোকসানা বেগম।
বিএসএমএমইউ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply