২ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস হেরে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ দল।
মঙ্গলবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের তুরুপের তাসে পরিণত করে ২০৫ রানের রানের পাহাড় গড়ে। রানের সেই পাহাড় ডিঙ্গাতে নেমে ১৭ রানে হারে টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের উদ্বোধনী ওভার থেকে শুরু করে প্রথম ৭ ওভারের মধ্যেই নিজের প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে স্বাগতিক দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈকত। ৩১ রানে ৫ উইকেট হারানো দলটি সিকান্দার রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে।
টার্গেট তাড়ায় লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ১৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।
মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে-বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। যারা জিতবে সিরিজ তাদেরই হবে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply