৩০ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এশিয়া কাপের চলতি আসরে টাইগারদের এটাই প্রথম ম্যাচ। আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। উদ্বোধনী ম্যাচে পাঁচবারের এশিয়া কাপজয়ী শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
এশিয়া কাপ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply