অস্থিরতা তৈরি করলে বিএনপিকে কঠোরভাবে প্রতিহত করা হবে

৩১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু বিএনপি জামায়াত দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, বিএনপি চাইছে ’৭৫ এর মতো একটা পরিস্থিতি তৈরি হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে হত্যা করতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি হোক। কিন্তু তাদেরকে এটি করতে দেয়া হবে না।

ডক্টর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত। জিয়া সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই মানব ইতিহাসের নিষ্ঠুরতম ও বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল।

স্বাচিপ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সভাপতি ডাক্তার জহিরুল হক চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাচিপ সভাপতি ডাক্তার ইকবাল আর্সলান, মহাসচিব ডাক্তার এম এ আজিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলম বক্তব্য রাখেন।

কৃষিমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *