রাশিয়ার অস্ত্রের গুদামে ইউক্রেনের হামলা

৬ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনীয় সেনারা রাশিয়ান সেনাদের একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। বলেন, এই গুদামে এস-৩০০ মিসাইল মজুদ করা ছিল। যা রুশ সেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার রাতে এক ভিডিওতে জেলেনস্কি বলেন, এসব মিসাইল দিয়ে খারকিভে হামলা চালাচ্ছিল রাশিয়া। খবর: সিএনএন।

তিনি বলেন, আমি আবারও আমাদের সেনাদের ধন্যবাদ দিতে চাই। যারা ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান প্রতিদিন কঠিন থেকে কঠিন করে দিচ্ছে।

জেলেনস্কি বলেন, আজ আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের রকেট কামান বাহিনীর একটি দলকে, যারা তাদের নির্ভুল নিশানার মাধ্যমে রাশিয়ার গুদাম ধ্বংস করেছে। এই গুদাম থেকে এস-৩০০ মিসাইল নিয়ে দখলদাররা খারকিভে হামলা চালাত।

জেলেনস্কি দাবি করেন যুক্তরাষ্ট্রের পাঠানো মাল্টিপল রকেট লঞ্চার হিমার্স ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।

এদিকে ভলোদমির জেলেনস্কির এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাছাড়া রাশিয়াও এ হামলার ব্যাপারে কোনও কিছু বলেনি।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *