৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহষ্পতিবার সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওএমএস কর্মসূচী চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠভাবে ওএমএস চাল-ডাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিতরন কার্যক্রমে এখন পর্যন্ত কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে ডিলারদের প্রতি খাদ্যমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে।
বজ্রপাত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply