নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

৮ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুতেই হার দেখে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিকদের ১৯৫ রানে থামিয়ে সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখেছিল কিউইরা। কিন্তু চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৮২ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ১১৩ রানে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নসের কাজালি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথের সর্বোচ্চ ৬১ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। ইনিংসের শেষদিকে ৪৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন পেসার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাটহেনরি ৪ ও ৩ উইকেট নেন।

জবাবে নেমে মিচেল স্টার্ক ও শন অ্যাবটের গতি আর অ্যাডাম জাম্পার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৮২ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। পেসার মিচেল সেন্টনার ১৬ রানে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন অ্যাডাম জাম্পা। আর দুটি করে উইকেট ভাগাভাগি করেন মিচেল স্টার্ক ও শন অ্যাবট।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ