১৬ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): চুয়াডাঙ্গায় আল ইমরান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী আল ইমরান আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের জুড়োন আলীর ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরতলির গোবিন্দপুর মাঠে যাচ্ছিলেন ইমরান। এ সময় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
জানা যায়, নিজ গ্রামের কয়েকজনের সাথে মাস চারেক আগে ছোটখাটো বিষয়ে মারামারির ঘটনা ঘটে। ওই সময় দুপক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। পরে তা থানায় মীমাংসা হয়। তারই জের ধরে শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান স্থানীয় কয়েকজন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী বলেন, আল ইমরান দলের নেতাকর্মীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। সম্মেলনের মাধ্যমে তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে খুনের ঘটনা হয়ে থাকতে পারে। তবে আমরা তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারছি না। যারাই এ খুনের সাথে জড়িত, তারা সন্ত্রাসী।
হত্যা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply