পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবি, ১৬ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *