নিউজ ডেস্ক: চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা। নেদারল্যান্ডস থেকে ঢাকা হয়ে এ প্রাণীগুলো শুক্রবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছে। এর আগে এই দুই প্রজাতির প্রাণী এখানে ছিল না।
চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা ছয়টি ক্যাঙ্গারুর মধ্যে দুটি প্রাপ্ত বয়স্ক। বাকি চারটি বাচ্চা। ছয়টির মধ্যে দুটি পুরুষ। নেদারল্যান্ডস থেকে কিনে আনা এসব প্রাণী বিমানযোগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখান থেকে রাতে সড়কপথে চট্টগ্রাম আনা হয়।
একই সাথে ছয়টি লামা আনা হয়। লামা উট প্রজাতির একটি প্রাণী। চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা ছয়টি লামার মধ্যে দুটি পুরুষ প্রজাতির।
এ বিষয়ে চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহদাত হোসেন বলেন, ক্যাঙ্গারু ঢাকা চিড়িয়াখানায়ও রয়েছে। বাংলাদেশের আবহাওয়া এই দুই প্রজাতির প্রাণীর জন্য উপযোগী। বর্তমানে চিড়িয়াখানায় ৬৮ প্রজাতির পশু-পাখি রয়েছে।
এদিকে আজ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় দুই মাস আগে জন্ম নেয়া চারটি সাদা বাঘ দর্শকদের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে। এত দিন বাঘগুলোর এক পাশের খাঁচার দিক দর্শকদের জন্য খোলা রাখা হয়েছিল।
চট্টগ্রাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply