মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে

নিউজ ডেস্ক: করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশ এশিয়ায়, এমনকি বিশ্বেও রোল মডেল হতে পারবে। এমনটাই বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার শেরেবাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক পরামর্শমূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার এতে বিশেষ অতিথি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরামর্শমূলক কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে যুক্তরাষ্ট্র হতে অনলাইনে যুক্ত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য সেবার ব্যাপ্তি বাড়ানো এবং একে দীর্ঘমেয়াদে টেকসই করতে জনবল গড়ে তোলার পাশাপাশি পর্যাপ্ত বাজেট দেয়া জরুরি।

বর্তমান সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে উল্ল্যেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে ১৮ ভাগ প্রাপ্ত বয়স্ক মানুষ কোন না কোনোভাবে মানসিক রোগে ভুগছে। শিশুদের ক্ষেত্রে এই হার ১২ ভাগ। মানসিক স্বাস্থ্য বিষয়ে সায়মা ওয়াজেদ বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এগুলো দেশের মানুষের জন্য কল্যাণকর হবে।

মন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আমরা সায়মা ওয়াজেদের প্রস্তাবগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কমিউনিটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও মানসিক চিকিৎসার প্রয়োগ করা হবে। পাবনা মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটকে চিকিৎসার পাশাপাশি অত্যাধুনিক মানের ট্রেনিং সেন্টার করা হবে। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বাংলাদেশ এশিয়ায়, এমনকি বিশ্বেও রোল মডেল হতে পারবে।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *