রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিং ফিশার ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ ঘটনাটি ঘটে।

নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দোহার এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯টার দিকে মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়াসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে।

তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *