জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার খাতায় নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস উল্লেখ করা হয়েছে। ঠিকানা ২০ বিজিবি, জয়পুরহাট লেখা রয়েছে। নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল জানান, গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবির পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ আনার খবরে তিনি জেলা হাসপাতালে গিয়েছিলেন। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। রাতেই লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, আজ সকাল সাতটায় নিহত বিজিবি সদস্যের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বিজিবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *