রাজধানীতে ডগ স্কোয়াড মোতায়েন

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।

অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যে কোনও নাশকতা বা অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি।

ডগ স্কোয়াড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ