সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন।

রোববার দুপুরে সৈকতের লেম্বুর চরসংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে।

প্রত্যক্ষদর্শীরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করে।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। দেড় ফুট প্রস্থের ডলফিনটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে ডলফিনটি মাটিচাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

মৃত ডলফিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *