তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক: বাকুসহ আজারবাইজানের চার স্থানে তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।

সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকু ছাড়াও আসতারা, জাবরাইল ও ইমিশলি অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ বিভিন্ন বিশেষ ইউনিট এ মহড়ায় অংশ নিচ্ছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে- সামরিক প্রশিক্ষণ ও তুর্কি অস্ত্রের পরীক্ষা।

আজারবাইজান তুরস্কের কাছে যেসব অস্ত্র কিনেছে, সেগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে তারা মনে করছেন।

সামরিক মহড়া/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *