আর্জেন্টিনার ম্যাচ চলাকালে স্টেডিয়ামে মার্কিন সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে হাইভোল্টেজের ম্যাচ চলছিল। সেই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মার্কিন খ্যাতিমান সাংবাদিক গ্রান্ট ওয়াহল মারা গেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী গ্রান্ট ওয়াহল খেলার সংবাদ সংগ্রহের সময় স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে জ্ঞান হারিয়ে পড়ে যান।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, সম্ভবত গ্রান্ট ওয়াহল হার্ট অ্যাটাক করেছেন কিন্তু এই তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। প্রত্যক্ষদর্শী একজন সিএনএনকে বলেন, গতকাল শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের সংবাদ সংগ্রহের সময় ‘জ্ঞান হারিয়ে পড়ে যান’ তিনি।

গ্রান্ট ওয়াহলের দীর্ঘ সময়ের কর্মস্থল যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড এক বিবৃতিতে বলেছে, গ্রান্টের মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থা ইউএস সকার এক বিবৃতিতে বলেছে, আমরা গ্রান্ট ওয়াহলকে হারিয়েছি, এমন খবর শুনে গোটা ইউএস সকার পরিবার মর্মাহত।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ