বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির মা হচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার বেবিবাম্প। আর এই জার্নিটা দারুণ উপভোগ করছেন মাহি। ভক্ত-শুভাকাঙক্ষীদের সাথেও ভাগ করে নিলেন নিজের বেবি বাম্পের ছবি।
শুক্রবার সন্ধ্যায় মাহি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে ধরা পড়েছে তার বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাশে কোনও বহুতল ভবনে দাঁড়িয়ে আছেন মাহি। তার দৃষ্টি আটকে আছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ে। পরনে ঢিলেঢালা পোশাক।
জানা গেছে, স্বামী রাকিবের সাথে এখন কক্সবাজারে আছেন মাহি। বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছেন।
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সাথে বিচ্ছেদ ঘটে। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যমবসায়ী রাকিব সরকারের সাথে গাঁটছড়া বাধেঁন মাহি। তাদের সংসারেই প্রথম সন্তানে আগমন ঘটছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে মাহিয়া মাহির জন্ম। তার আসল নাম শারমিন আক্তার নিপা। তবে বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার। সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।
মাহিয়া মাহি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply