ছেলের হাতে প্রাণ গেলো বাবার

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কিবরিয়া ফকির। তিনি ছিলাধরচর মহল্লার মৃত আদেল ফকিরের ছেলে। অভিযুক্তের নাম নাইম ফকির। তিনি কিবরিয়া ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার নিজ বাড়িতে ছেলের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় কিবরিয়ার। এক পর্যায়ে ছেলে নাইম মেজাজ হারিয়ে বাবা কিবরিয়া ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত কিবরিয়ার গলা, ঘাড়, পিঠ ও কানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে নিহতের ছেলে শরীলের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করার সংবাদ পেয়েছি। হাসপাতালে নেয়া পথেই সে মারা যায়। এ ঘটনায় আইন গত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘাতক পুত্রসহ ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে।

ফরিদপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ