চট্টগ্রামের বিএম ডিপোতে আবারও আগুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি হামিদ মিয়া গণমাধ্যমকে জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ