নিউজ ডেস্ক: বগুড়ায় পূর্বশত্রুতার জেরে একটি ওষুধ কোম্পানির কর্মচারী মতিউর রহমানকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে শহরের নিশিন্দারা এলাকায় তার ওপর হামলা করা হয়। পরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার বিশ্বাস জানান, মতিউরকে হত্যার কারণ ও ঘাতককে শনাক্ত করা সম্ভব হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। মরদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত মতিউর রহমান বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজি ল্যাবরেটরিজে কর্মচারী পদে চাকরি করতেন। কোনও বিষয় নিয়ে অন্য কর্মচারীদের সাথে তার বিরোধ চলছিল।
মতিউর রহমান শনিবার সকাল সোয়া ৯টার দিকে বাড়ি থেকে অফিসের দিকে রওনা হন। পথিমধ্যে নিশিন্দারা এলাকায় এনার্জি পাম্পের কাছে পৌঁছলে সেখানে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তার শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছুরি হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply