মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার অম্বরনাথ থেকে যাত্রা শুরু করা ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল ওই বাসটি একই রাজ্যের আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। একপর্যায়ে মুম্বাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন নারী, দুইশিশু ও একজন পুরুষ রয়েছেন। অন্যদিকে আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় নিহতের আত্মীয়দের প্রত্যেককে পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *