নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার বান্দরবানের লামা উপজেলায় এলজিইডির ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশের প্রত্যন্তাঞ্চলে ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌছে গেছে। দেশে কোনও খাদ্য ঘাটতি নেই। আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে বলে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অথচ বিএনপি সরকারের আমলে বাংলাদেশ ভিক্ষুকের রাষ্ট্র ছিল। এই দেশ জঙ্গী রাষ্ট্রে পরিনত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জঙ্গী নির্মূলে সফলতার পরিচয় দিয়েছে।
তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করে পাহাড় সমতলে নানামুখী উন্নয়ন করা হচ্ছে। এদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। দেশের ৯৮ শতাংশ মানুষকে বিশুদ্ধ পানির কাভারেজের আওতায় আনা সম্ভব হয়েছে।
লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর ও ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা বক্তব্য রাখেন।
তাজুল ইসলাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply