স্পোর্টস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশ দুইটি। এ ঘটনায় নানা দিক থেকে মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়াঙ্গনের তারকাদেরও এ ধরনের নানা বিপর্যয়ে এগিয়ে আসতে দেখা যায়।
তবে এখন পর্যন্ত কোনও ক্রীড়াবিদ সরাসরি এগিয়ে আসেননি। এগিয়ে এসেছেন মেরি ডেমিরাল নামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক ভক্ত। তবে তিনি তুরস্কের জাতীয় দলের খেলোয়াড় এবং য়্যুভেন্তাসে থাকাকালে রোনাল্ডোর সতীর্থ ছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিআর সেভেনের অটোগ্রাফ দেয়া একটি জার্সি নিলামে তুলেছেন তিনি।
সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে এক ফুটবলারসহ তুরস্ক ও সিরিয়ার অসংখ্য মানুষের প্রাণহানি ও হতাহত হয়েছে। এ পরিস্থিতিতে ডেমিরাল যে কোনোভাবে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ খুঁজছিলেন। পরে নিজের সংগ্রহে থাকা রোনাল্ডোর অটোগ্রাফসংবলিত য়্যুভেন্তাসের জার্সিটি নিলামে তুলতে অনুমতির জন্য রোনাল্ডোর সাথে যোগাযোগ করেন তিনি।
পরে এক ট্যুইটবার্তায় ডেমিরাল বলেন, আমি এইমাত্র রোনাল্ডোর সাথে কথা বলেছি। তিনি তুর্কিতে ঘটে যাওয়া ঘটনার জন্য খুবই দুঃখ প্রকাশ করেন। একই সাথে তিনি আমার ইচ্ছায় সম্মতি দিয়েছেন। এর পরই তার অটোগ্রাফ দেয়া জার্সিটি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত সব অর্থ ভূমিকম্পপ্রবণ এলাকায় ব্যবহার করা হবে।
সাড়ে ১২ ঘণ্টায় তার ওই ট্যুইটে প্রায় দেড় লাখ মানুষ লাইক এবং সাড়ে ২৪ হাজার রি-ট্যুইট হয়েছে।
রোনাল্ডো/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply