বিনোদন ডেস্ক: দক্ষিণি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তামিল এই অভিনেতার।
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মায়িলসামি। গতকাল শনিবার হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোরে মারা যান মায়িলসামি।
৩৯ বছরের অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। কমেডিয়ান চরিত্রে তার অভিনয় জয় করেছে দর্শকের মন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি দর্শকের কাছে হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। মায়িলসামির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সতীর্থ ও ভক্ত-অনুরাগীরা।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান, টিভি হোস্ট ও থিয়েটার শিল্পী ছিলেন মায়িলসামি। ‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। করেছেন কমল হাসান, বিজয়, অজিথ কুমারদের মতো তারকাদের সাথে অভিনয়। তামিল সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন কৌতুক অভিনেতা হিসেবে। কমেডি চরিত্রের জন্য মায়িলসামি জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার। যার মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।
মায়িলসামি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply